খেলা হবে শ্লোগান তৃণমূল কংগ্রেস বাংলাদেশের থেকে ধার করেছে; দিলীপ ঘোষ
দি নিউজ লায়ন ; খেলা হবে শ্লোগান তৃণমূল কংগ্রেস বাংলাদেশের থেকে ধার করেছে। এবারে ভয়ঙ্কর খেলা হবে। আপনার সাইডলাইনে বসে দেখুন। আজ বর্ধমান স্টেশনে চা চক্রে যোগ দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই কথাগুলি বলেন। এদিন চা চক্রে তিনি ছাড়াও দলের জেলা সভাপতি সন্দীপ নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন দিলীপ ঘোষ আরো বলেন বাংলাদেশে খেলা খেলতে গিয়ে কী হয়েছে তা সবাই জানেন।
এখানে ও খেলা হবে না। এছাড়াও তিনি বলেন রাজ্য সরকার কর্মসংস্থান থেকে কৃষি সবেতেই চূড়ান্ত ব্যর্থ। স্বাস্থ্যসাথীর নাম করে ঢপবাজি দিচ্ছেন। ওনার নায্যমুল্যের ওষুধে ময়দা ভরা। আমাকে ওরা গুন্ডা বলেন। মানুষের কথা বলে গিয়ে গুন্ডা বললে কোনো আফসোস নেই।

Post a Comment